হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে পণ্যের জট কমাতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও নিরাপত্তা ঝুঁকি কমাতে নিলাম কমিটি গঠন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানি বা রপ্তানি আদেশের যানবাহন ছাড়া বাকি সব পণ্য নিষ্পত্তি করে চট্টগ্রাম বন্দরের জায়গা খালি করবে বলে জানা যায়।

আজ মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

কমিটির আহ্বায়ক হয়েছেন কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা। সদস্য হিসেবে থাকছেন অতিরিক্ত কমিশনার মো. রুহুল আমিনসহ সব যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা ও নিলাম শুল্কায়ন শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা। এ ছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কাস্টমস নিলাম শাখার উপ বা সহকারী কমিশনার।

আদেশে বলা হয়েছে, কাস্টমস আইন মেনে এ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত, বাজেয়াপ্ত অথবা অনিষ্পন্ন পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই কমিটি দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম পরিচালনার মাধ্যমে বন্দরে কনটেইনার জট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব উদ্দিন বলেন, ‘নিলাম কমিটি আগেও ছিল, এখন বিশেষ আদেশে আরও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম পরিচালনার মাধ্যমে বন্দরে কনটেইনার জট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন