হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড

রাউজান প্রতিনিধি

রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালিয়ে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

রাউজানে একটি ফিজিওথেরাপি ক্লিনিকে অভিজিৎ সেন রাজিব পিটি নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাউজানের জলিলনগরে আমানত খান মার্কেটের দোতলায় রাউজান ফিজিওথেরাপি ক্লিনিকে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান, মেডিকেল কর্মকর্তা শান্তনু পালিত ও তৃষি চৌধুরী, রাউজান থানা-পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, অভিযুক্ত অভিজিৎ বিএমডিসি সনদ ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০-এর ২৯(২) ধারা অনুযায়ী ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে তাঁকে শাস্তিস্বরূপ এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁর কাছ থেকে মুচলেকা নিয়ে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন