হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে দেশি-বিদেশি জাল নোট জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট নুর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল মুদ্রা জব্দ করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানবিজ উদ্দিন ও মো. আসিফ।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, এসব জাল নোট নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে ছাপানো হয়েছিল। এ ছাড়াও র‍্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ