হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদায় অভিযানে ২ জনের অর্থদণ্ড, জাল ও বড়শি জব্দ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

হালদা নদীতে অভিযান চালিয়ে ভাসা জাল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন। অভিযানে ১ হাজার ৫০০ মিটার ভাসা জাল এবং ১২টি বড়শি জব্দ করা হয়। এ সময় আটক দুজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট থেকে নদীর মোহনা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী। অভিযানে জব্দ ভাসা জাল পুড়িয়ে ফেলা হয়।  

অভিযান সম্পর্কে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। হালদায় অবৈধভাবে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ