হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাসপোর্ট দালাল চক্রের ১৭ জন আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি উপজেলার পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা হয়। 

আটকেরা হচ্ছেন, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), আনোয়ার হোসেন (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহ উদ্দিন (৩৮), রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট যোগসাজশে সাধারণ মানুষকে সহজে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে প্রতারণা করে আসছে। একই সঙ্গে এ চক্রের সদস্যরা মোট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল সদর ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করে। 

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আটক পাসপোর্ট দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ চক্রের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন