হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে রেল ক্রসিং পার হতে গিয়ে জান্নাতুল ফেরদৌস (১৫) নামে এক কিশোরী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন ইস্পাহানি রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। 

ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আব্দুল মুন্নার মেয়ে। পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। জান্নাতুল ফেরদৌস নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে থাকত। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে ইস্পাহানি রেল গেইটে দুপাশ দিয়ে বিপরীতমুখী দুটি ট্রেন যাচ্ছিল। এসময় ওই তরুণী রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন খেয়াল করলেও আরেকটি খেয়াল করেনি। এতে ওই ট্রেনে কাটা পড়ে তরুণী ঘটনাস্থলে মৃত্যু হয়।’ 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিল মেয়েটি। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। এর আগেও ইস্পাহানি রেল গেটে একাধিক ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা গেছে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন