হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে মধ্যরাতে আগুনে পুড়ল ১১ বসতঘর

­বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতি হতে পারত।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন—আবুল কালাম বাবুল, মরিয়ম বেগম, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, মিনার বেগম, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল এবং কহিনুর।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, আবুল কালাম বাবুল মাঝির ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ৫০ কেজি চাল ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আর্থিক সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, `খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।”

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন