হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বন্ধ জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে রং দা ইন্টারন্যাশনাল নামের এই কারখানায় আগুন লাগে। 

আজ শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় সেখানে কোনো শ্রমিক ছিলেন না। তবে বন্ধ কারখানায় কীভাবে আগুন লাগল তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

ঘটনাস্থলে থাকা বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, রং দা ইন্টারন্যাশনাল নামের কারখানাটি পাঁচতলা বিশিষ্ট। কারখানার দ্বিতীয় তলা থেকে মূলত আগুনের সূত্রপাত। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি করা হয়। ভেতরে চামড়া ও রাবারের জিনিস থাকায় আগুন নেভাতে সময় লাগছে। 

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন