হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপদ সড়ক দিবস: চট্টগ্রামে ৩৯ লাখ টাকার ক্ষতিপূরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পরে চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের (৯ জন) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লাখ টাকার চেক বিতরণ করা হয় এবং ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালকের মধ্যে বিনা মূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ