হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পেশায় কাঠমিস্ত্রি মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও চট্টগ্রাম নগরীতে তিনি স্ত্রীকে নিয়ে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে শ্বশুরের বাড়িতে থাকতেন।

ঘটনাস্থলে যাওয়া বায়েজিদ বোস্তামী থানার এসআই জমির উদ্দিন জানান, রাতে চার-পাঁচজন মিলে আবদুল্লাহ আল মনিরকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই জমির জানান, তার শরীরে তিন থেকে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন