হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে ভোজ্যতেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে আমদানিকারক, ডিলার, ট্রেডার্স, ক্যাব, ছাত্রনেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ টাস্কফোর্স কমিটি মতবিনিময় করে এ সিদ্ধান্তের কথা জানান।

সিটি মেয়র বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মধ্যে ভোজ্যতেলে অস্থিরতা এখনো বন্ধ হয়নি। খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। রমজানের এ সময় ভোক্তারা বাড়তি দামে তেল কিনতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমদানিকারক, খাতুনগঞ্জের ব্যবসায়ী, ভোক্তা-অধিকার সবার সম্মতিক্রমে প্রতি লিটার খোলা সয়াবিন মিলগেটে ১৫৩ টাকা, খাতুনগঞ্জের ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকা। বাজারে প্রতি লিটার সয়াবিন তেল খুচরা মূল্য সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ বেশি দামে তেল বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার জন্য যা যা করার আমাদের করতে হবে।’

একই সভায় উপস্থিত চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ভোজ্যতেলের সংকট চলছে চট্টগ্রামে। খোলাবাজারে খুচরা তেল সর্বোচ্চ ১৬০ টাকা বিক্রি হতে পারে। ১০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

জানা গেছে, চট্টগ্রামের কোথাও সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে না।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, শুধু জনসমক্ষে দাম নির্ধারণ করে দিলে হবে না। তেলের মিল মালিকেরা এ দাম না মানলে এবং নির্ধারণ করা দাম সামনে রেখে ডিও ইস্যু না করলে মেয়র নির্ধারিত খোলা সয়াবিন তেলের দাম কার্যকর হবে না।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ