হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত যুবদল কর্মী মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের অলিমিয়াহাট এলাকায় যুবদল কর্মী মুজিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ মাজার গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আদালতে নাঈম হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।’

ওসি বলেন, ‘হত্যার ঘটনার পরপরই চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা-পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. নাঈমকে গ্রেপ্তার করা হয়। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গত বুধবার ইফতারের পর উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাটে ফলের দোকানে মুজিবুর রহমানকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর শরীরে তিনটি গুলি লাগে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ