হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইফতারে ভাজা-পোড়ার বদলে খিচুড়ি খান— দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইফতারে ভাজা–পোড়া, ছোলা, পেঁয়াজু ও বেগুনির পরিবর্তে খিচুড়ি খাওয়ার ভিন্নধর্মী প্রচারণা চালিয়েছে ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী সংগঠন–কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখা। আজ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে–নগরীর কাজীর দেউরীস্থ সার্কিট হাউস চত্বরে এক মানববন্ধনে প্রচারণা চালিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির দাবি–খিচুড়ি খেলে অসাধু, সিন্ডিকেট, মূল্য সন্ত্রাসী, মজুতদারদের অপকর্ম রোখা যাবে। পাশাপাশি এই ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে উঠবে। 

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাবের সংগঠক ও প্রজন্ম চট্টগ্রামে প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় সংহতি জানান ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সহসভাপতি হাজী আবু তাহের, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সদরঘাট থানা শাখার সভাপতি শাহীন চৌধুরী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দেশে ইফতারে প্লেট ভর্তি ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি ও মুড়ি ছাড়া হয় না। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ইফতারিতে ভাজাপোড়া খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। সে জন্য বিকল্প হিসেবে খিচুড়ি শরীরের জন্য ফলদায়ক বলে দিয়েছেন তাঁরা।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন