হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে বন্দীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হওয়া দেবাশীষ চৌধুরী (৪৫) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটলেও বিষয়টি বুধবার সকালে প্রকাশ্যে আসে।

কারা সূত্র জানায়, মঙ্গলবার সকালে অন্য বন্দীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেবাশীষ চৌধুরী। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘অসুস্থ বোধ করার পর দ্রুত তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছিলেন দেবাশীষ চৌধুরী। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার একটি আশ্রমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তবে নিহতের পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মিথ্যা তথ্য দিয়ে তাঁকে মামলায় ফাঁসিয়েছে। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন এবং অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে কাজ করতে বাধ্য করা হয়েছিল।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ