হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় উচ্ছেদ অভিযান

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেয় কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নির্মাণসামগ্রী অপসারণ ও অবৈধ বিদ্যুৎ-পানির সংযোগবিচ্ছিন্ন করা হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন