হোম > সারা দেশ > চাঁদপুর

ভাষাশহীদদের প্রতি চাঁদপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চাঁদপুর প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।

এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

পর্যায়ক্রমে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় সমবেত হন।

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরে পার্কিং করা তিন বাসে আগুন

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

ফরিদগঞ্জে শৌচাগার থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ