হোম > সারা দেশ > চাঁদপুর

নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা

চাঁদপুর প্রতিনিধি

সেফায়েত উল্লাহ সেফুদা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসুবক)। এই সংবাদটি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন তাঁর আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এ ছাড়া সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তাঁর ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম সেফুদার মৃত্যুর বিষয়টি গুজব বলে নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাতো ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইরানের সঙ্গে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।’

এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সময় সকালে ব্যক্তিগত ফেসবুকে লাইভে আসেন সেফুদা। লাইভে এসে তিনি বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের একশ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার করছে।’

জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজি আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাইবোন ১৫ জনেরও বেশি। জানা গেছে, সেফুদার আপন ভাইবোনের সংখ্যা আটজন। তবে কারও সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

সংসারজীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তাঁর স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় পাড়ি জমান।

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

খাবারে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুরে পার্কিং করা তিন বাসে আগুন

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

ফরিদগঞ্জে শৌচাগার থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই হবে না: এমপি জালাল উদ্দিন