হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

বগুড়া প্রতিনিধি

রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১৬। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭১০। ভোটের শতকরা হার ৪২ দশমিক ৫৮।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ অনুষ্ঠিত উপনির্বাচনে তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

বগুড়া-৬: ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

আড়াই বছরেও শেষ হয়নি আধা কিলোমিটার সড়ক নির্মাণ, ভোগান্তি

সরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নির্বাচনী মিছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বগুড়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল নারীর লাশ, পালিয়েছেন স্বামী

বগুড়ায় একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার

দুই নম্বরি ভোটের চিন্তা যেন কেউ না করে: বগুড়ায় ইসি সানাউল্লাহ