হোম > সারা দেশ > বরিশাল

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সঞ্জীব কুমার দাস। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আজ বুধবার এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।

আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। তিনি বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে।

অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা। তিনি বলেন, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন সঞ্জীব। এ সময় তাঁকে হাতেনাতে তাঁরা আটক করেন। এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, এই দালালের সঙ্গে এই অফিসের কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক