হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: সংগৃহীত

বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।

তাঁদের বাড়ি গৌরনদী উপজেলার দিয়াপুর গ্রামে। তাঁরা বরিশালের আদালতে যাচ্ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, প্রাথমিকভাবে নিহতদের এই পরিচয় পেয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত হতে পারেননি।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতাশেমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাভানা গ্রুপের ওষুধ কোম্পানির একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক