হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটির আহ্বায়ক হলেন বিসিসি প্রশাসক শিরীন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: সংগৃহীত

বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট ফাউন্ডেশনটির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং সদস্যসচিব ড্যাব নেতা আজিজ রহিম।

কমিটির অন্য সদস্যরা হলেন লঞ্চ ব্যবসায়ী আজিজুল হক আক্কাস, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, বেগম ফয়জুন নাহার শেলী, আমিনুর রহমান চৌধুরী মামুন, সাদিকুর রহমান লিংকন, জি এম আতায়ে রাব্বি ও মিজানুর রহমান চুন্নু।

নবগঠিত বরিশাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাত্রনেতা আতায়ে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, হার্ট ফাউন্ডেশনকে ঢেলে সাজাতে চান প্রশাসক। এই কমিটি হৃদ্‌রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে প্রশাসক বলেছেন।

প্রসঙ্গত, নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে ২০০২ সালে বরিশাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হয়। ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর এটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েক বছর রোগীদের সেবায় হার্ট ফাউন্ডেশন সচল থাকলেও এখন সেখানে মাঝেমধ্যে টিকাদান কর্মসূচি ছাড়া হার্টের কোনো চিকিৎসা হয় না।

অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের ঘোষণা: এবার সমাবেশ শ্রমিকদের সন্তানদের

বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশালে সুগন্ধা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার

সাভারে হানিফ হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি ৮ মাসেও, বিচার নিয়ে শঙ্কায় পরিবার

দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মুলাদীতে জমি অধিগ্রহণ ছাড়াই সেতু নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন মালিকেরা

৬ সড়কের কাজ: টেন্ডার জমার ২ মাসেও শুরু হয়নি সংস্কারকাজ

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেল পুত্রসন্তানের বাবা হয়েছেন