হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় সড়কে পিকআপ রেখে যাত্রীবাহী বাসে ডাকাতি

বেতাগী ও আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরগুনার বেতাগীতে সড়কে পিকআপ ভ্যান রেখে যাত্রীবাহী বাস আটকে ডাকাতি করা হয়েছে। ডাকাত দলের সদস্যরা ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাসটির যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুট করে নিয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের গলাচিপা ও চান্দুখালী এলাকার মাঝামাঝি অংশে এই ডাকাতি হয়। একই সময়ে লাবিবা পরিবহনের একটি বাসে হামলা চালায় ডাকাতের দল। এতে চালক সামান্য আহত হন।

লাবিবা পরিবহনের স্টাফ মো. শামীম বলেন, ‘সড়কে তিনটি পিকআপ ভ্যান দাঁড়ানো দেখে আমরা গাড়ি থামাই। এ সময় হঠাৎ তিন-চারজন ডাকাত আমাদের গাড়িতে ডাকাতির চেষ্টা ও কয়েকটি গ্লাস ভাঙচুর করে। পরে গাড়ি পেছনের দিকে যাওয়া শুরু করলে আরও ১৩ থেকে ১৪ জন ডাকাত দেখতে পাই। একটু পরেই ইমরান পরিবহনের বাসটি এসে পৌঁছালে এতে হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে ডাকত সদস্যরা।’

ডাকাতির শিকার ইমরান পরিবহনের চালক মো. আয়নাল বলেন, ‘লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে এর পেছনে গাড়ি থামাই। এ সময় হঠাৎ একটি জানালার গ্লাস ভেঙে আমার গলায় অস্ত্র ধরে কয়েকজন ডাকাত। এ ছাড়া আমার চোখের ওপরে লাইট জ্বালিয়ে রাখে, যাতে সামনে কিছু না দেখতে পাই। পরে দলের অন্য সদস্যরা বাসের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।’

বাসের যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের গাড়িটি রাত ২টার দিকে চান্দুখালী পার হয়ে গলাচিপার কাছাকাছি আসামাত্র ডাকাতদের কবলে পড়ে। ওই সড়কে আগে থেকেই বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছিল। আমাদের গাড়ির চালক কাছাকাছি গিয়ে বিষয়টি দেখতে মাথা বের করলে ডাকাত সদস্যরা তার গলায় অস্ত্র ঠেকিয়ে দেয়। বাধ্য হয়ে বাসের দরজা খুলে দেওয়া হয়। ডাকাতেরা বাসে প্রবেশ করে আমাদের টাকাপয়সা সবকিছু লুট করে নেয়।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়েই সড়কে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।’

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক, পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বরগুনায় সড়ক সংস্কার: খোয়া ফেলে কাজ বন্ধ, বিক্ষোভ

আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

কুপিয়ে আহত করার জেরে গণপিটুনিতে যুবক নিহত

বরগুনা-১ আসনে হাতপাখার জয়

বরগুনা-২ আসনে ধানের শীষের নূরুল ইসলাম মনি বিজয়ী

বরগুনায় বিএনপির এজেন্টকে কুপিয়ে আহতের অভিযোগ

বরগুনা-১ আসনের গগন স্কুলকেন্দ্রে রাতেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ