হোম > সারা দেশ > বরগুনা

ছারছীনা পীর সাহেবের ইন্তেকাল

পাথরঘাটা (বরগুনা) ও নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

ছারছীনার পীর সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ জমিয়তে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের প্রধান পৃষ্ঠপোষক  ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

ছারছীনার পীর সাহেব দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রথমে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, তারপর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। তাঁর জানাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরিফে অনুষ্ঠিত হবে।

ছারছীনার পীর সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ। তিনি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন।

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক, পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বরগুনায় সড়ক সংস্কার: খোয়া ফেলে কাজ বন্ধ, বিক্ষোভ

আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

কুপিয়ে আহত করার জেরে গণপিটুনিতে যুবক নিহত

বরগুনা-১ আসনে হাতপাখার জয়

বরগুনা-২ আসনে ধানের শীষের নূরুল ইসলাম মনি বিজয়ী

বরগুনায় বিএনপির এজেন্টকে কুপিয়ে আহতের অভিযোগ

বরগুনা-১ আসনের গগন স্কুলকেন্দ্রে রাতেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ