হোম > সারা দেশ

ছুটি নিয়ে বিশৃঙ্খলতা এড়াতে শ্রমিকদের প্রতি বিজিএমইএ'র অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান পবিত্র ঈদে ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতির বিষয়ে সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, শ্রমিকরা ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। এবারের ঈদে আপনারা গ্রামে যাওয়া থেকে বিরত থেকে কর্মস্থলের কাছাকাছি অবস্থান করে ঈদ উদযাপন করুন। আপনাদের এই ত্যাগ স্বীকারের মাধ্যমে রক্ষা পাবে আমাদের সকলের জীবন ও জীবিকা।

তিন বলেন, করোনার এই দুর্যোগে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
বিজিএমইএ সভাপতি বলেন, ছুটি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু কারখানায় বিচ্ছিন্নভাবে শ্রম অসন্তোষ ঘটেছে, যা দুঃখজনক। শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যেতে চাইবেন, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আমাদের উদ্যোক্তাদেরও দ্বিমত নেই। কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন।

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় সেই যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজিবি-সীমান্তবাসীর শক্ত প্রতিরোধে ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার