হোম > সারা দেশ

সাধারণ ছুটির সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনও সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ছুটির সিদ্ধান্ত  নেওয়া হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। আমাদের জানামতে, সাধারণ ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি আমরা । যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না।

বাংলাদেশে সম্প্রতি করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজার কভিড রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নয় মাসের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা।

বাংলাদেশে এ পর্যন্ত  ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন  ৮ হাজার ৭৩৮ জন।

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজিবি-সীমান্তবাসীর শক্ত প্রতিরোধে ১২ জনকে নিয়ে পিছু হটল বিএসএফ

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার