হোম > সারা দেশ > নেত্রকোণা

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

মো. গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। তবে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত কিবরিয়া জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আর ভুক্তভোগী কিশোরী কিবরিয়ার প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন কিবরিয়া। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী ওই কিশোরী। গত আগস্ট মাসে বিষয়টি জানাজানি হয়। বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান কিবরিয়া ও তাঁর পরিবারের লোকজন।

পরে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত বছরের ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এতে প্রতিবেশী কিবরিয়া ও সহযোগিতার জন্য পারুল আক্তার (৪০) নামের এক নারীকে আসামি করা হয়। এদিনই পারুল আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর কিবরিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান।

গত ২২ ডিসেম্বর সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেয় ওই কিশোরী। আজ সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। পরে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এখন কিবরিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ ম্যাচ করলে সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

৬০ কোটি চেয়ে পেল ৮ কোটি

নরসিংদীতে সওজের প্রকৌশলীসহ তিনজনের ওপর হামলা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ২