হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় গাড়িচাপায় মমিনুল হক (৪৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা। আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তা পারাপার হচ্ছিলেন মমিনুল হক। ওই সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি বিমানবন্দরসংলগ্ন এপিবিএন কোয়ার্টারের পাশে তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মমিনুল হকের ছেলে শরিফুল ইসলাম বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম।

নিহত মমিনুল হকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তুষপুর চাঁদপাড়া গ্রামে। তিনি মো. শাহেদের ছেলে।

এসআই মাহাবুব বলেন, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট চলছে। তাঁর স্বজনেরা হাসপাতালে আসছেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাতনামা গাড়িচাপায় আমাদের এক পুলিশ সদস্যের বাবা নিহত হয়েছেন। ঘাতক চালক ও গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।’

পরিদর্শক এমদাদ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক চালকসহ গাড়িটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করে স্কুলের সামনে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও শেয়ার করে ছাত্রলীগ নেতার ‘বাহবা’

কেন্দুয়ায় অবৈধ মজুত ৮০০ লিটার পেট্রল জব্দ, দোকানিকে জরিমানা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

বাগেরহাটে গুলিতে নিহত যুবকের দাফন সম্পন্ন, ৮ জনের বিরুদ্ধে মামলা