হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

মো. রুহুল কুদ্দুস রুবেল। ছবি: সংগৃহীত

খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনি ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

আহত নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে আটক করেছে।

আটক হওয়া দুজন হলেন খালিশপুর ২ নম্বর নেভি গেট এলাকার বাসিন্দা শাহীন ও মো. হৃদয়। তাঁরা সহোদর।

আহত রুবেল বলেন, ‘তৈয়াবা কলোনিতে আমি একটি বাড়ি নির্মাণ করছিলাম। ৭-৮ দিন আগে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে রাজি হইনি। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশে দোকানে গেলে সেখানে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা চাপাতি দিয়ে ডান পা ও বাঁ হাতে আঘাত করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’

জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। হামলাকারী হৃদয় ও শাহীনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ থেকে আটক করা হয়। ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

জনবল-সংকটে ধুঁকছে চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র

মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের