হোম > নারী

কলেরার টিকায় আন্তর্জাতিক সম্মান

ফিচার ডেস্ক

ড. ফেরদৌসী কাদরী

ভিয়েতনামের ভিনফিউচার স্পেশাল প্রাইজ পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। কলেরা, টাইফয়েড ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) সুলভ মূল্যের টিকা উদ্ভাবনে অবদান রাখায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। তাঁর এ আবিষ্কার মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে উন্নয়নশীল দেশের উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।

এ বছর বিশ্বের ৮০টির বেশি দেশ ও ভূখণ্ডের প্রায় দেড় হাজার ব্যক্তিকে এই ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছিল। পুরস্কারের বিষয়বস্তু ছিল ‘রিজিলিয়েন্ট রিবাউন্ড’।

কলেরা, টাইফয়েড ও এইচপিভির সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে টিকা উদ্ভাবন করতে চেয়েছিলেন ড. ফেরদৌসী কাদরী। এ জন্য তিনি চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যান।

১৯৭৫ সালে ফেরদৌসী কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে বিএসসি এবং ১৯৭৭ সালে এমএস পাস করেন। চিকিৎসা গবেষণার কাজে পারদর্শী হওয়ার জন্য তিনি যুক্তরাজ্যে জৈব রসায়ন নিয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন/প্রতিষেধক বিদ্যা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

আইসিডিডিআরবির প্রতিষেধক বিদ্যা বিভাগ থেকে পোস্ট ডক্টরাল গবেষণা শেষ করার পর ফেরদৌসী সেখানেই সহযোগী বিজ্ঞানী হিসেবে যোগ দেন ১৯৮৮ সালে। সেখানেই জ্যেষ্ঠ বিজ্ঞানী, মিউকোসাল ইমিউনলজি ও ভ্যাকসিনোলজি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান।

নারীর ওপর দায় চাপানোর চর্চা লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে: সংলাপে বক্তারা

খেলাধুলায় পুরুষদের একচেটিয়া আধিপত্য কারণ কি শুধুই প্রচার নাকি বিবর্তন

চুলার ধোঁয়ার যন্ত্রণা, গ্রামীণ নারীর নীরব সংগ্রাম

বিশ্বকাপ মঞ্চে নারীদের প্রতিবাদের ডাক

ফিফার প্রথম নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষ মোকাবিলায় চলচ্চিত্র উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চিকিৎসাবিজ্ঞানে ব্রিটিশদের দুর্গ জয় করা এক বাঙালি নারী

আলোচিত বনাম আড়ালে থাকা বিচারের সংস্কৃতি

বিশ্ব সাইকেল দিবস চাকা ঘুরিয়ে ইতিহাস বদলানো নারী অ্যানি

যুদ্ধের অজুহাত: পশ্চিমারা যেভাবে ‘নারী অধিকার’কে অস্ত্র হিসেবে ব্যবহার করে