হোম > নারী

নারীদের পরিচালনায় উড়বে বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা-কর্মচারীরা। এবার বিমান বাংলাদেশ তার নারী কর্মীদের দক্ষতা ও পেশাদারত্বের প্রতি সম্মান দেখিয়ে হাতে নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। বিশ্ব নারী দিবসে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারীদের দিয়ে পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। সে ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ সবাই থাকবেন নারী।  

বিমান সূত্রে জানা গেছে, ৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা। বেলা আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার।

বিমানের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে কর্মরত আছেন নারীরা। বিমানে রয়েছে অভিজ্ঞ ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এ ছাড়া গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে। 
 

নারীর ওপর দায় চাপানোর চর্চা লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে: সংলাপে বক্তারা

খেলাধুলায় পুরুষদের একচেটিয়া আধিপত্য কারণ কি শুধুই প্রচার নাকি বিবর্তন

চুলার ধোঁয়ার যন্ত্রণা, গ্রামীণ নারীর নীরব সংগ্রাম

বিশ্বকাপ মঞ্চে নারীদের প্রতিবাদের ডাক

ফিফার প্রথম নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষ মোকাবিলায় চলচ্চিত্র উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চিকিৎসাবিজ্ঞানে ব্রিটিশদের দুর্গ জয় করা এক বাঙালি নারী

আলোচিত বনাম আড়ালে থাকা বিচারের সংস্কৃতি

বিশ্ব সাইকেল দিবস চাকা ঘুরিয়ে ইতিহাস বদলানো নারী অ্যানি

যুদ্ধের অজুহাত: পশ্চিমারা যেভাবে ‘নারী অধিকার’কে অস্ত্র হিসেবে ব্যবহার করে