হোম > নারী

কন্যাশিশুর নিরাপত্তায় গঠিত হবে রেসপন্স টিম: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, কন্যাশিশুদের নিরাপত্তায় তরুণ প্রতিনিধিদের নিয়ে সারা দেশে র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, প্রত্যেকটি টিম কেন্দ্রীয়ভাবে হবে। এখানে প্রশাসন, পুলিশ, আইনজীবী, কাউন্সিলর এবং তরুণ সমাজের উপস্থিতি থাকবে। 

শিশু-কিশোরদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা লেভেলে আমরা তোমাদের কাছে আসব। আমরা যে করেই হোক মেয়েদের ওপরে নির্যাতনটা কমিয়ে আনব। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। আমি আমার সরকারকে বলব, রাষ্ট্র হোক বাচ্চাদের জন্য।’ 

আজ সকালে শিশু একাডেমিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘কন্যাশিশুর প্রতি বঞ্চনা এবং নারীর প্রতি বঞ্চনার অবসান ঘটাতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের এগোতে হবে।’ 

শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি এদিন শিশু একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় ৷ এতে শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থী শিশুরা অংশ নেয়।

নারীর ওপর দায় চাপানোর চর্চা লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে: সংলাপে বক্তারা

খেলাধুলায় পুরুষদের একচেটিয়া আধিপত্য কারণ কি শুধুই প্রচার নাকি বিবর্তন

চুলার ধোঁয়ার যন্ত্রণা, গ্রামীণ নারীর নীরব সংগ্রাম

বিশ্বকাপ মঞ্চে নারীদের প্রতিবাদের ডাক

ফিফার প্রথম নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষ মোকাবিলায় চলচ্চিত্র উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চিকিৎসাবিজ্ঞানে ব্রিটিশদের দুর্গ জয় করা এক বাঙালি নারী

আলোচিত বনাম আড়ালে থাকা বিচারের সংস্কৃতি

বিশ্ব সাইকেল দিবস চাকা ঘুরিয়ে ইতিহাস বদলানো নারী অ্যানি

যুদ্ধের অজুহাত: পশ্চিমারা যেভাবে ‘নারী অধিকার’কে অস্ত্র হিসেবে ব্যবহার করে