হোম > নারী

এই সপ্তাহে স্মরণে

ফিচার ডেস্ক

জাহানারা ইমাম, সেপটিমা ক্লার্ক, ইউজেনি ক্লার্ক ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ছবি: সংগৃহীত

জাহানারা ইমাম

কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।

সেপটিমা ক্লার্ক

তৃণমূল পর্যায়ে নাগরিকত্ব শিক্ষার পথিকৃৎ সেপটিমা পইনসেট ক্লার্ক। তাঁকে বলা হতো ‘আন্দোলনের জননী’ ও ‘গ্রান্ডমাদার অব দ্য সিভিল রাইটস মুভমেন্ট’। তিনি ছিলেন একজন শিক্ষক ও মানবাধিকারকর্মী। ১৮৯৮ সালের ৩ মে যুক্তরাষ্ট্রের চার্লেস্টোনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ইউজেনি ক্লার্ক

হাঙরের আচরণ এবং টেট্রাওডন্টিফর্মিস বর্গের মাছ নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন ইউজেনি ক্লার্ক। যাকে বলা হয় দ্য শার্ক লেডি। কেপ হ্যাজ ল্যাবরেটরিতে ক্লার্ক হাঙর এবং অন্যান্য মাছের ওপর আচরণগত, প্রজননমূলক এবং শারীরবৃত্তীয় বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেছিলেন তিনি। ১৯২২ সালের ৪ মে নিউইয়র্ক সিটিতে জন্ম তাঁর।

প্রীতিলতা ওয়াদ্দেদার

১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম হয়েছিল তাঁর।

নারীর ওপর দায় চাপানোর চর্চা লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়াচ্ছে: সংলাপে বক্তারা

খেলাধুলায় পুরুষদের একচেটিয়া আধিপত্য কারণ কি শুধুই প্রচার নাকি বিবর্তন

চুলার ধোঁয়ার যন্ত্রণা, গ্রামীণ নারীর নীরব সংগ্রাম

বিশ্বকাপ মঞ্চে নারীদের প্রতিবাদের ডাক

ফিফার প্রথম নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষ মোকাবিলায় চলচ্চিত্র উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চিকিৎসাবিজ্ঞানে ব্রিটিশদের দুর্গ জয় করা এক বাঙালি নারী

আলোচিত বনাম আড়ালে থাকা বিচারের সংস্কৃতি

বিশ্ব সাইকেল দিবস চাকা ঘুরিয়ে ইতিহাস বদলানো নারী অ্যানি

যুদ্ধের অজুহাত: পশ্চিমারা যেভাবে ‘নারী অধিকার’কে অস্ত্র হিসেবে ব্যবহার করে