হোম > প্রযুক্তি

ভারতে ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ 

প্রযুক্তি ডেস্ক

ইমোসহ ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। তথ্যপ্রযুক্তি আইন, ২০২০-এর ৬৯(এ) ধারায় অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। 

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ হওয়া অ্যাপগুলো হলো—ইমো, ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।

গোয়েন্দা সদস্যরা দাবি করেছেন, এসব অ্যাপ ব্যবহার করে সন্ত্রাসবাদ ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই অ্যাপগুলোর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিরা তাদের সমর্থক এবং গোপনে কাজ করা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত। এ ছাড় জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচারের কাজেও ব্যবহার করা হচ্ছিল এসব অ্যাপ।
 
এর আগে ভারত সরকার প্রায় ২৫০ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। জনপ্রিয় মোবাইল গেম পাবজি ও ফ্রি ফায়ারও নিষিদ্ধ করে ভারত।

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

উবারে ভ্রমণ হবে আকাশেও

গুগল নিয়ে এল ‘ন্যানো বানানা ২’, ছবি তৈরি হবে আরও দ্রুত

এআই অটো জুম ক্যামেরার ফোন আনল অপো

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বাংলা: নতুন পৃথিবীর জন্য আমরা কি প্রস্তুত

কনটেন্ট বানিয়ে নিন অ্যালগরিদম বুঝে

মহাকাশে টমেটো চাষ: উচ্ছ্বসিত চীনা নভোচারীরা

বাসাবাড়ির নিরাপত্তায় নতুন প্রযুক্তি

এআই সামিটে বিশ্বনেতাদের মতানৈক্য

ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি