হোম > খেলা > অন্য খেলা

জয়ে বাছাই শেষ বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সামিন (বাঁয়ে)। ছবি: এএইচএফ

জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। আজ (শুক্রবার) থাইল্যান্ডের ব্যাংককে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চায়নিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে আশিকুজ্জামানের দল। গতকাল হংকংকে হারিয়ে টুর্নামেন্টের অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করার মাধ্যমে আগেই এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট হাতে পেয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টজুড়ে চড়াই-উতরাই থাকলেও আজ তাইপের বিপক্ষে লড়াই করে জিতেছেন আমিরুল-আশরাফুলরা। ব্যাংককে বাংলাদেশের বাছাইপর্বের টুর্নামেন্টটি শুরু হয়েছিল এই চায়নিজ তাইপের বিপক্ষেই। গ্রুপ পর্বের সেই জয়ের পর আজ টুর্নামেন্টের শেষ ম্যাচেও তাদের হারিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। তবে অতীতে এই টুর্নামেন্টে অনায়াসে ফাইনাল খেলা বাংলাদেশের জন্য পঞ্চম হওয়া কিছুটা অশনিসংকেতই বয়ে এনেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল ইসালাম। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে (১৬ মিনিট) আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির ঠিক পরেই গোল শোধ করে আবারও সমতায় ফেরে তাইপে। তবে চার মিনিট পরেই মেহরাব হোসেন সামিন গোল করলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ছিল চরম উত্তেজনার। তাইপে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে নাটকীয়তা তুঙ্গে ওঠে, যখন টানা তিনটি পেনাল্টি কর্নার পায় তাইপে। তবে বাংলাদেশের দৃঢ় রক্ষণভাগের সামনে শেষরক্ষা হয়নি তাদের, জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

রিশাদের দল জিতবে কবে

দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এশিয়ার মঞ্চে বাংলাদেশ

বিকেলে মাঠে নামছেন মোস্তাফিজরা, তামিমের অপেক্ষা কি ফুরোবে

রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের টিকিট কাটল বাংলাদেশ

রিয়াল পারেনি, বার্সা কি পারবে

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

টিভিতে না দেখালেও বাংলাদেশ-ভারত ফাইনাল দেখবেন কোথায়

রিশাদরা কি জয়ের দেখা পাবেন পিএসএলে

জয় দিয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ