হোম > খেলা > ফুটবল

হাঁটুর চোটেই ছিটকে গেলেন পগবা

হাঁটুর চোট নিয়ে গত কয়েক মাস বেশ ভুগছিলেন পল পগবা। অবশেষে এই চোটই বিশ্বকাপ থেকে ছিটকে দিল পগবাকে। হাঁটুর চোট থেকে সেরে উঠতে এখনো সময় লাগবে বলে কাতার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না ফরাসি এই মিডফিল্ডারকে।

বিশ্বকাপে পগবার না খেলার তথ্য সোমবার নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্তা। সংবাদমাধ্যমকে পিমেন্তা বলেছেন, ‘তুরিনো এবং পিটসবার্গে গতকাল এবং আজকের মেডিকেল রিভিউ দেখে অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি,  সার্জারির ধকল কাটাতে পল পগবার এখনো সময় লাগবে। একারণে জুভেন্টাসেও সে যেতে পারবে না এবং কাতার বিশ্বকাপও খেলা হবে না।’ 

দিদিয়ের দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তবে গত বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই চোটে পড়ে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং সমস্যায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে। উড়ুর চোটে ছিটকে গেছেন রাফায়েল ভারানে। আর পগবা ছিটকে গেলেন হাঁটুর চোটে।

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর।  ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ফরাসিরা। ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল