হোম > খেলা > ফুটবল

ম্যানইউর অর্জনে খুশি নন রোনালদো 

ইউরোপিয়ান ফুটবলে দলবদলে নাটকের জন্ম দিয়ে গত আগস্টে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরোনো গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকে সাড়া দিয়ে ম্যানইউতে ফেরার পরের এই সময়ে ক্লাবের অর্জনে খুশি নন রোনালদো। 

বছর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে সিআর সেভেন লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যা অর্জন করেছি তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউই খুশি নয়। আমরা জানি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে। এখন যেভাবে পরিশ্রম করছি, এর চেয়ে বেশি করতে হবে।’  

একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। পুরো বছরের অর্জন প্রসঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘২০২১ সাল শেষ হয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আমার ৪৭ গোল ছাড়া এই বছরটা সহজ ছিল না। দুটি ভিন্ন ক্লাব এবং পাঁচ জন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে ইউরো কাপ এবং বিশ্বকাপ বাছাইপর্ব। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জয় এবং সিরি আ লিগের শীর্ষ স্কোরার হতে পেরে আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই বছর আমার অন্যতম অর্জন ছিল। এবং অবশ্যই, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প