হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-ভারতের নাটকীয় ফাইনালে গ্যাঞ্জামটা লাগল যেখানে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই। 

সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের। 

টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও। 

নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান