হোম > খেলা > ফুটবল

পেদ্রিকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি 

মনে রাখার মতো একটা ম্যাচই খেললেন পেদ্রি। বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে গোল করলেন, জিরোনার বিপক্ষে জিতল বার্সাও। বার্সার এই মিডফিল্ডারকে ‘পার্থক্য গড়া’ ফুটবলার বললেন জাভি হার্নান্দেজ।

মন্তিলভি স্টেডিয়ামে গতকাল লা-লিগায় মুখোমুখি হয় জিরোনা-বার্সেলোনা। প্রথমার্ধ ড্র হয় ০-০ গোলে। ৬১ মিনিটে গোলমুখ খোলেন পেদ্রি। জর্দি আলবার অ্যাসিস্টে খুব কাছে থেকে লক্ষ্যভেদ করেন পেদ্রি। এই মিডফিল্ডারের গোলেই জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে লা-লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সা।

শততম ম্যাচে গোল করা পেদ্রিকে প্রশংসায় ভাসালেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘পেদ্রি পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। সে ফাঁকা জায়গা খুঁজে আক্রমণ করতে পারে। ২০ বছর বয়সী অন্যতম একজন সেরা মিডফিল্ডারকে নিয়ে আমরা কথা বলছি।’

চলতি মৌসুমে পেদ্রি এখন পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ। বার্সার এই মিডফিল্ডার করেছেন ৬ গোল। সর্বশেষ ৪ ম্যাচে করেছেন ৩ গোল। যেখানে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

 

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ