হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কাকে পেল, ম্যাচ কবে

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়েছে গত রাতে। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। গত রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ।

সেমিফাইনালে উঠতে হলে গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে অভ্যস্ত রিয়াল তেমন ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিফাইনালে ওঠা বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।

গত রাতেই এমিরেটস লন্ডন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে আর্সেনাল-স্পোর্তিং সিপি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আগের লেগে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। গানার্সরা তাতে কাটে সেমির টিকিট। আর্সেনাল সেমিফাইনালে খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সেমিফাইনালও হবে দুই লেগে এবং সেমির এই চার ম্যাচ হবে চার দিনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি তারিখ ম্যাচ মুখোমুখি কারা ভেন্যু শুরুর সময় ২৮ এপ্রিল প্রথম লেগ পিএসজি-বায়ার্ন পার্ক দে প্রিন্সেস রাত ১টা ২৯ এপ্রিল প্রথম লেগ আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ওয়ান্দাও মেত্রোপলিতানো রাত ১টা ৫ মে দ্বিতীয় লেগ আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ এমিরেটস রাত ১টা ৬ মে দ্বিতীয় লেগ বায়ার্ন-পিএসজি আলিয়াঞ্জ অ্যারেনা রাত ১টা

সবশেষ গত বছরের ৩১ মে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। এবার পিএসজির সামনে রিয়াল মাদ্রিদের বিরল রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক শিরোপা জেতে রিয়াল।

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান