হোম > খেলা > ফুটবল

ম্যান ইউ ছাড়ছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কোচ এরিক টেন হাগ ক্লাব ব্যবস্থাপনা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করার পর ফুটবল অনুরাগীরা অপেক্ষাতেই ছিল এমন কিছুর, যাতে রোনালদোকে আর ম্যান ইউর হয়ে খেলতে না দেখা যায়। সেই লক্ষ্যেই ছুটছে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পক্ষের সমঝোতায় বিশ্বকাপের পরই বিদায় নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

কদিন আগে ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের নিয়ে করেছিলেন বিস্ফোরক মন্তব্য।

মালিকপক্ষ গ্লেজার্সেরও সমালোচনা করতে ছাড়েননি এই ফরোয়ার্ড। নেভিল তো রোনালদোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি বাতিলের দাবি পর্যন্ত তুলেছিলেন।  
নেভিলের এই কথারই যেন বাস্তব প্রয়োগ হতে যাচ্ছে।

ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একবার করে এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল