হোম > খেলা > ফুটবল

আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা: মেসি

নামের পাশে সবকিছুই আছে, নেই শুধু বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচাতে চান লিওনেল মেসি। টুর্নামেন্ট শুরুর আগেই এমনটি জানিয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। আগামীকাল ফ্রান্সের বিপক্ষে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন খুদে জাদুকর।

সামাজিক মাধ্যমে এক ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি। ছবিতে তাঁকে হাসিমুখে বাঁ পায়ের মোজা ঠিক করতে দেখা যায়। আর ক্যাপশনে লিখেছেন,‘আমি প্রস্তুত। চল আর্জেন্টিনা।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন অসম্ভব বলতে কোনো কিছু নেই।

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন

এবারের আগে ২০১৪ বিশ্বকাপও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপে তাঁর স্বপ্নপূরণ হয়নি। সব মিলিয়ে কাতার বিশ্বকাপের আগে চারবার অংশ নিয়ে কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি সাতবারের ব্যালন ডি’ অরজয়ী।

এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সেই সুযোগ হাতছাড়া করতে চান না মেসি। বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫ গোলের সঙ্গে ৩ অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সমান গোল নিয়ে তাঁর সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন ফাইনালের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পে।

আগামীকাল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের  উজ্জীবিত করার এক বার্তাই যেন দিলেন মেসি।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা