হোম > খেলা > ফুটবল

ফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অপরাজিত থেকে ফাইনালে উঠেছে অর্পিতারা। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লিগ পর্বের তিন ম্যাচে টানা জয় নিয়ে অপরাজিত থেকে ফাইনালে ওঠা বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাস শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী।

রাউন্ড রবিন লিগের ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে গোল করেছিলেন আলপি আক্তার ও অর্পিতা বিশ্বাস। পুরোনো প্রতিপক্ষকে আগের ম্যাচে হারানোর অভিজ্ঞতা ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে দলকে।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তাই আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারি।’

​দলের মধ্যে কোনো চোট সমস্যা নেই। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ২০২৪ সালের সাফে দুই দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হলেও এবার এককভাবে শিরোপা ঘরে তোলাই মূল লক্ষ্য লাল-সবুজ প্রতিনিধিদের।

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান