হোম > খেলা > ফুটবল

হামজাদের নতুন কোচ ডুলি এখন বাংলাদেশে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি। ছবি: ফাইল ছবি

অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের নাম। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ডাগআউটে এখন দেখা যাবে টমাস ডুলিকে। নিয়োগ পাওয়ার পর চলে এসেছেন বাংলাদেশ।

আজ সকালে ডুলি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন। বিমানবন্দরে তাঁকে অনেক হাস্যোজ্জ্বল দেখা গেছে। আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দল চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ফুটবলের সাথে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন।

বাফুফে জানায়, বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদে একটি দল গঠন এবং আন্তর্জাতিক স্তরে দলের ফলাফল উন্নয়নের লক্ষ্য নিয়ে টমাস ডুলি তার কাজ শুরু করতে যাচ্ছেন। আজ দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিকতা সারবেন তিনি।

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি