হোম > খেলা > ফুটবল

শিরোপার স্বপ্ন দেখছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন বায়ার্ন

ক্রীড়া ডেস্ক    

আর্সেনালকে হারিয়েছে সিটি। ছবি: এক্স

পার্থক্যটা গড়ে দিলেন আরলিং হালান্ডই। তাঁর গোলে চড়ে ম্যানচেস্টার সিটি এখন দেখছে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন। আর্সেনালের জন্য সঠিক অভিব্যক্তি কেমন তা গানার ভক্তরাই ভালো বলতে পারবেন। আজ সিটির কাছে ২–১ গোলের হার তাদের সিংহাসন শুধু নড়বড়েই করে দেয়নি ধুলিস্যাৎ করছে শিরোপা স্বপ্নও।

ইতিহাদ স্টেডিয়ামে ১৬ মিনিটে রায়ান চেরকির গোলে লিড নেয় সিটি। তবে সেই আনন্দ দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার মারাত্মক ভুলে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পায় আর্সেনাল। সেই ভুলের সুযোগ নিতে কোনো ভুল করেননি কাই হাভার্টজ। প্রথমার্ধ ১–১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন আরলিং হালান্ড।৬৫ মিনিটে তার করা জয়সূচক গোলটি সিটির ৩ পয়েন্ট নিশ্চিত করে দেয়।

এই জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঠিকই। কিন্তু তা হতে পারে আর মাত্র ক্ষণিকের জন্য। কারণ বুধবার বার্নলিকে হারালেই শীর্ষে উঠে যাবে সিটি। তখন হতাশায় পুড়বে আর্সেনাল।

প্রিমিয়ার লিগে যেখানে শেষের রোমাঞ্চ জমে উঠেছে, সেখানে বুন্দেসলিগায় শিরোপার আনন্দে ভাসছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে আজ ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকতেই ৭৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ৩৫তম শিরোপা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে গোল হজম করলেও প্রথমার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। মাত্র এক পয়েন্ট পেলেও শিরোপা নিশ্চিত হতো তাদের। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়েন কেইন–ডেভিসরা। এ জয়ে কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানি দ্রুততম ৫০ জয়ের রেকর্ড স্পর্শ করেন।

এই মৌসুমে বায়ার্ন এ পর্যন্ত ১০৫টি গোল করেছে, যা বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস। শিরোপা নিশ্চিত হওয়ায় দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের (৬৪) আর কোনো গাণিতিক সুযোগ থাকল না। বায়ার্নের এই দাপুটে পারফরম্যান্স তাদের ঘরোয়া ফুটবলে শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল।

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন