হোম > খেলা > ফুটবল

মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছের কথা ক্লাব সভাপতিকে জানালানে জাভি

এবারের দলবদলে বার্সা রবার্ট লেভানডফস্কি, রাফিনহাদের দলে ভিড়িয়ে আক্রমণভাগে বৈচিত্র্যতা এনেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হেরে গতকাল ম্যাচশেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও  বার্সেলোনার এই দলটাকে শক্তিশালী তকমা দিয়েছেন। আর্থিক সংকটে থাকা বার্সা দলের শক্তি বাড়াতে আরও খেলোয়াড় কিনতে চান। 

এবার শোনা যাচ্ছে, ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে দলে ভেড়াতে চায় বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে বার্সায় ফেরানো ইচ্ছার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছে জানিয়েছেন, বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এক সময়ের মেসির সতীর্থ ছিলেন জাভি। তাই মাঠে মেসি কী করতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থেকেই হয়তো জাভির এমন চাওয়া। বার্সা কোচের বিশ্বাস, মেসি তাঁর পুরোনো ঠিকানায় ফিরলে পারফরম্যান্সের সঙ্গে আর্থিকভাবেও বার্সা ঘুরে দাঁড়াবে কাতালানরা। 

নাটকীয় এক দলবদলে গত বছর  বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন মেসি। মেসির এই দলবদল গত কয়েক মৌসুমের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি ছিল। পিএসজিতে নাম লিখিয়ে মেসি অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বার্সা ছেড়ে আসার সময় মেসি অবশ্য বলেছিলেন, তিনি ভুল সিদ্ধান্ত নেননি। তবে এবার বার্সা যদি মেসিকে ফেরার প্রস্তাব দেন ,  তিনি কী সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ