হোম > খেলা > ফুটবল

সালাউদ্দিনের আশঙ্কা, কারও কথায় লাফালাফি করলে দেশ ‘নিষিদ্ধ’ হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে শুরু হয়েছে নানা পরিবর্তন। বিসিবিতে যেমন বিক্ষোভ, মিছিল হচ্ছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে; একই দাবি নিয়ে বাফুফেতেও হাজির হচ্ছেন বিক্ষোভকারীরা। বাফুফেতে টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি এতে কর্ণপাত করছেন না। তিনি বরং আরেকবার নির্বাচন করতে চান। 

পদত্যাগের দাবি উড়িয়ে আজকের পত্রিকাকে সালাউদ্দিন বললেন, ‘আমার অবস্থান পরিষ্কার করেছি, আমি এখন পদত্যাগ করব না। নির্বাচন করব। ২৬ তারিখে (২৬ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে যে জিতবে, সে আসবে। আমি যদি এদের কথায় লাফালাফি করি, তাহলে দেশ (বাফুফে) তো নিষিদ্ধ হয়ে যাবে (ফিফা, এএফসি নিষিদ্ধ করতে পারে) ! এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। ২৬ তারিখ নির্বাচন। এত লাফালাফির তো কিছু নেই। ২৬ তারিখে নির্বাচন করুন। যিনি জিতবেন, তিনি আসবেন’

সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই! দেশের ফুটবলের মানের অবনতির পেছনে বাফুফে সভাপতিকেই সবাই কাঠগড়ায় তোলেন। তবু তিনি কেন আরেকবার নির্বাচন করতে আগ্রহী, সে ব্যাখ্যায় সালাউদ্দিন বলছেন, ‘এবার আগ্রহী এই কারণে, আপনি আমাকে জোর করে নির্বাচন করতে দেবেন না, নির্বাচন করলে বলছেন, মারবেন! আমি বুঝলাম না! আপনিও নির্বাচন করুন, নির্বাচন করে জিতুন। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদলাব না।’ 

পরিবর্তিত পরিস্থিতিতে বাফুফের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেই জানালেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘সব স্বাভাবিক চলছে। দল যাচ্ছে দেশের বাইরে। আমরা সময় নিয়ে নতুন উপদেষ্টার সঙ্গে দেখা করব।’

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল