হোম > খেলা > ফুটবল

গোল বাতিলের ব্যাপারে কিছু জানেন না টের স্টেগেন

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে গোল বাতিল হওয়া এখন যেন নিয়মিত ব্যাপার। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—এমন ঘটনা ঘটছে হরহামেশাই। গতকাল লা লিগায় অ্যাথলেটিক বিলবাও-বার্সেলোনা ম্যাচে ভিএআরে একটা গোল বাতিল হয়ে গেছে। এই বাতিল হওয়া গোল খেয়ালই করেননি বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। 

সান মিমিজে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন রাফিনহা। এরপর ৮৮ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে সমতায় ফেরে বিলবাও। ২ মিনিট পর তা বিলবাওয়ের সমর্থকদের কাছে হয়ে যায় ‘হরিষে বিষাদ’। ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায় উইলিয়ামসের গোল। ভিএআরে দেখা গেছে, গোল তৈরি করার সময় বিলবাওয়ের ইকার মুনিয়েইনের হাতে বল লেগেছে। বাতিল হওয়া গোলের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন টের স্টেগেন। ডিএজেডএনকে বার্সা গোলরক্ষক বলেন, ‘আমি বাতিল হওয়া গোল দেখিনি। তা দেখতে ভিএআর আছে। এটার সিদ্ধান্ত ম্যাচ অফিশিয়ালরা নেবেন।’

বার্সেলোনা গতকাল জিতেছিল টের স্টেগেনের অসাধারণ গোলকিপিংয়ের সুবাদে। ৭৮ থেকে ৭৯—১ মিনিটের ব্যবধানে বিলবাওয়ের দুটো নিশ্চিত আক্রমণ ঠেকিয়েছেন টের স্টেগেন। অতিরিক্ত সময়ে বিলবাওয়ের সমতায় ফেরাও ভেস্তে দিয়েছিলেন তিনি। বার্সা গোলরক্ষক বলেন, ‘ক্লিনশিট ধরে রাখতে পেরে খুশি। ম্যাচ জেতাই দিন শেষে গুরুত্বপূর্ণ। ম্যাচগুলো আমাদের জিততে হবে।’

লা লিগায় এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২১ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ