হোম > খেলা > ফুটবল

গার্দিওলার ভাগ্যে কী রয়েছে

ক্রীড়া ডেস্ক    

২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হলো না পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। ছবি: সংগৃহীত

ভাইটালিটি গ্রাউন্ডে গতকাল ম্যাচ শেষে আর্লিং হালান্ডের মুখে হাত দিয়ে দাঁড়ানোর ছবিটাই হয়ে থাকল ম্যানচেস্টার সিটির প্রতীকী ছবি। যে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সিটি একরকম অভ্যাস বানিয়ে ফেলেছিল, এবার তারা কাছাকাছি এসেও জিততে পারল না শিরোপা। চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা ঘিরে ধরেছে কোচ পেপ গার্দিওলাকে। যদিও এরপর কী হতে যাচ্ছে, সে ব্যাপারে কোনো কিছু তিনি খোলাসা করেননি।

বোর্নমাউথ-ম্যান সিটি ম্যাচের আগেই গার্দিওলার চলতি মৌসুম শেষে চলে যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা শুরু হয়। ভাইটালিটি গ্রাউন্ডে গত রাতে ম্যাচ শেষেও তাঁর কাছে এসেছে এই প্রশ্ন। এ ব্যাপারে কোনো কিছু খোলাসা করেননি। উপরন্তু গার্দিওলা এটা মনে করিয়ে দিয়েছেন যে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত সিটির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। সংবাদমাধ্যমকে সিটি কোচ বলেন, আমার চুক্তির আর এক বছর বাকি আছে। মৌসুম শেষে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।

২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির ডাগআউট সামলাচ্ছেন গার্দিওলা। ছয়বার ইংলিশ প্রিমিয়ার লিগ, পাঁচবার কারাবাও কাপ, তিনবার করে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—এক দশকে সিটির ক্যাবিনেট ট্রফিতে পূর্ণ হয়েছে তাঁর জাদুতে। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপের শিরোপা জিতে ট্রেবল পূর্ণ করে সিটি। ম্যান সিটির ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়নস লিগের শিরোপা এসেছে তাঁর অধীনেই।

দীর্ঘ এক দশক ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা যেন ক্লাবটির মায়ায় পড়ে গেছেন। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করেন তিনি। বোর্নমাউথের বিপক্ষে ড্রয়ের পর সিটি কোচ বলেন, আমি এখানে কিছু বলব না — আমাকে আমার চেয়ারম্যান, আমার খেলোয়াড় এবং আমার স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। আমি এই অসাধারণ ক্লাবে থাকতে পেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

দীর্ঘ এক দশকের সম্পর্ক চুকিয়ে গার্দিওলার ২০২৫-২৬ মৌসুম শেষে ইতিহাদ ছেড়ে যাওয়ার খবর গতকাল প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। বিবিসি আরও এক ধাপ এগিয়ে সিটিতে তাঁর সম্ভাব্য উত্তরসূরি এনজো মারেস্কার নামও প্রকাশ করেছেন। গত রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, সিটি চেয়ারম্যান খালদুন আল মোবারকসহ ক্লাবটির নীতিনির্ধারকদের সঙ্গে কথাবার্তা বলবেন। গার্দিওলা বলেন,আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে আমি এই ক্লাবে আছি। এই ক্লাবটি অসাধারণ।যখন আমরা মৌসুম শেষ করব, তখন আমরা কথা বলব এবং একটি সিদ্ধান্ত নেব।

এফএ কাপ, কারাবাও কাপ জয়ী সিটির কাছে সুযোগ ছিল ২০২৫-২৬ মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের। কিন্তু ভাইটালিটি গ্রাউন্ডে বোর্নমাউথ সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার পর সেই স্বপ্ন শেষ হয়ে যায় গার্দিওলার দলের। বোর্নমাউথ স্ট্রাইকার এলি জুনিয়র ক্রুপি ম্যাচে প্রথম গোল করেন। একেবারে শেষ মুহূর্তে এসে (৯০ মিনিটের পর ৪ মিনিট) আর্লিং হালান্ডের গোলে সমতায় শেষ করে সিটি।

প্রিমিয়ার লিগের প্রত্যেক দলই ৩৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। গত রাতের ড্রয়ের পর সিটির পয়েন্ট ৭৮। আর্সেনালের পয়েন্ট ৮২। যদি আর্সেনাল শেষ ম্যাচ হেরেও যায়, তবু তারা চ্যাম্পিয়ন। কারণ, সিটি বড়জোড় ৮১ পয়েন্ট পাবে। বোর্নমাউথ-সিটি ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ২২ বছর পর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল গানার্সরা।

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি