হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে হ্যাটট্রিক করা রামোস এখন পিএসজিতে

কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। 

রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’

নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।

১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ