হোম > খেলা > ফুটবল

নতুন ঠিকানায় বেকহামের ছেলে

ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে দিচ্ছেন ছেলে রোমিও বেকহাম। ইন্টার মায়ামি বি দল থেকে ব্রেন্টফোর্ড বি দলে যোগ দিয়েছেন রোমিও।

ইন্টার মায়ামি থেকে ধারে ব্রেন্টফোর্ডে দলে খেলতে এসেছেন রোমিও। মৌসুমের বাকি অংশ ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন এই তরুণ ফুটবলার। নিজের উন্নতির জন্য ব্রেন্টফোর্ড বি দলের কোচ নিল ম্যাকফারলেইনের অধীনে খেলবেন রোমিও। 

ব্রেন্টফোর্ড বি দলে এসে রোমাঞ্চিত বোধ করছেন রোমিও। বেকহামের ছেলে বলেন, ‘আমি খুব গর্বিত এবং খুশি এখানে আসতে পেরে। এখানে এসে বেশ রোমাঞ্চিত এবং দেখা যাক কী হয়।’ 

রোমিও ব্রেন্টফোর্ড বি দলে আসায় খুশি কোচ নেইল ম্যাকফারলেইন। ব্রেন্টফোর্ড বি কোচ বলেন, ‘রোমিও এখানে আসার পর থেকেই আমি খুশি। মাঠে এবং মাঠের বাইরে নিজেকে যেভাবে পরিচালনা করে এবং তার খেলার ধরন বেশ পছন্দ করি।’ 

সেপ্টেম্বরে ২০২২ মেজর লিগ সকার (এমএলএস) নেক্সট প্রো সিজন শেষ হওয়ার পর থেকে রোমিও ব্রেন্টফোর্ডের বি দলের সাথে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টার মায়ামি বি দলের হয়ে ২৬ ম্যাচ খেলেছেন রোমিও। ২ গোলের সঙ্গে ১০ গোলে অ্যাসিস্ট করেছেন। 

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ